Mirpur,Dhaka
Section 11
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে সেবা শুরু করেছে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবার কোম্পানি স্টারলিংক। শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করছে। একটিতে খরচ বেশি। আরেকটিতে কম।
গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম আরও কমিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত ১৮ই মে বিটিআরসি’র সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের জারি করা পরিপত্রে এই তথ্য জানা গেছে। নতুন দর অনুযায়ী, এখন থেকে ৫ এমবিপিএস সংযোগে ৫০০ টাকার পরিবর্তে ৪০০ টাকা, ১০ এমবিপিএসে ৮০০ টাকার পরিবর্তে ৭০০ টাকা এবং ২০ এমবিপিএস সংযোগে মাসিক ১ হাজার ২০০ টাকার পরিবর্তে ১ হাজার ১০০ টাকা দিতে হবে গ্রাহকদের।
এ মাসেই ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। শনিবার টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্কের (টিআরএনবি) আয়োজনে ইন্টারনেট ‘সেবার সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, ‘দেশে ইন্টারনেট সেবার মান নিকৃষ্ট এবং দামও বেশি।’ এ সময় ইন্টারনেটের ব্যান্ডউইথ সর্বনিম্ন ১০ এমবিপিএস করার ঘোষণা দেয় আইএসপি অ্যাসোসিয়েশন।.